মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেভ আওয়ার সোসাইটির মাদকবিরোধী শোভাযাত্রা
সেভ আওয়ার সোসাইটির মাদকবিরোধী শোভাযাত্রা

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সেভ আওয়ার সোসাইটির উদ্যোগে ‘মাদক নয় সুন্দর জীবন চাই’ শীর্ষক সেমিনার গত বৃহস্পতিবার হাটহাজারীর শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ‘মাদক আমাদের সুন্দর সমাজ ব্যবস্থাকে ভয়ংকর এক দুর্যোগের মুখাপেক্ষী করে চলেছে। তাই মাদকের রিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক ইয়াছিন সেলিম। মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের আহ্বায়ক এম ওয়াই এফ পারভেজ। প্রধান অতিথি ছিলেন মাদক দ্রব্য আইন নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার। বিশেষ অতিথি ছিলেন হাজী মুহম্মদ মুহসীন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস আলম, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, অ্যারাবিয়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ মো. সিরাজুল মোস্তাফা, প্রবাসী সাংবাদিক সমিতি ইউএইর সভাপতি শিবলী আল সাদিক, বাংলা এক্সপ্রেস-এর উপসম্পাদক নজরুল ইসলাম ও লেফটেন্যান্ট জাফর উল্লাহ। অনুষ্ঠানের আগে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। বিজ্ঞপ্তি।