মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ।
১৯ জুন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আধুনিক শিক্ষার পাশাপাশি গুরুত্ব দিতে হবে ধর্মীয় শিক্ষাকেও। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। বক্তব্য দেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. একরাম উদ্দিন, রাঙ্গুনিয়া বিআরডিবির চেয়ারম্যান সাদেকুন-নুর সিকদার, সাংবাদিক মোহাম্মদ ইলিয়াছ, ইউনিয়ন পরিষদের (ইউএনও) চেয়ারম্যান ইদ্রিছ আজগর, ফজলুল কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর প্রমুখ।