মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যান্ড: আসুস। মডেল: পি৫পি৪৩টিডি প্রো। বৈশিষ্ট্য: এই মাদারবোর্ডের বিশেষত্ব হলো, এতে ডিডিআর থ্রি র‌্যাম লাগানো যাবে। ইন্টেল পি৪৩ চিপসেটের এই মাদারবোর্ডে কোর টু কোয়াড, কোর টু এক্সট্রিম, কোর টু ডুয়ো প্রভৃতি প্রসেসর ব্যবহার করা যাবে। এটি ডিডিআর-থ্রি ১৬০০ মেগাহার্টজ বাস গতির র‌্যাম সমর্থন করে। এতে আরও আছে পিসিআই এক্সপ্রেস স্লট, ৬টি সাটা পোর্ট, ল্যানকার্ড, ৮-চ্যানেলের সাউন্ডকার্ড, ১২টি ইউএসবি ২.০ পোর্ট প্রভৃতি। দাম: ৮,৫০০ টাকা। সূত্র: গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড