মাদার্শা গাউসিয়া আহমদিয়া মাদ্রাসার বার্ষিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর মাদার্শা গাউসিয়া আহমদিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক সভা ৫ ফেব্রুয়ারি হাজি ইসমাইল চৌধুরী ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর মাদার্শা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মোহাম্মদ নুর খান। সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শামসুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কামাল উদ্দিন তালুকদার ও সিরাজুল হক। বক্তব্য দেন এমদাদুল হক মুনিরী, জসিম উদ্দীন আল কাদেরী, শাহ আলাম তালুকদার, হাছান তারেক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।