মাদার্শায় ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদার্শা আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগ ও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আন্তইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, বিত্তবানেরা যদি বৃত্তিমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসেন, তাহলে এ সমাজ উন্নত হবে। আর তার উদাহরণ হজরত আকবর শাহ ফাউন্ডেশন। তিনি এসব কাজে ধনীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি খোরশেদ আলম, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য নূর হোসেন, শিক্ষার্থী পরিষদের সাবেক সভাপতি নুরুল আবছার, জসিম উদ্দিন শাহ, সুবল শীল, সিরাজুল ইসলাম, হাজি ওসমান প্রমুখ। বিজ্ঞপ্তি।