মাদ্রাসা শিক্ষাকে আরও যুগোপযোগী করে গড়তে হবে : মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইসলামি শিক্ষার ভিত্তি সুদৃঢ় করতে মাদ্রাসা শিক্ষাকে আরও যুগোপযোগী করে গড়তে হবে। পরিকল্পিতভাবে ইসলামি শিক্ষার প্রসার করতে পারলে দেশে অপরাধ কমে আসবে।
৫ মার্চ বিকেলে হাটহাজারীর ধলই ফেদাই চৌধুরী নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা ভবনের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাটহাজারীর ধলই-ফেদাই চৌধুরী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাহাবুল আলম চৌধুরী। বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ইব্রাহিম হোসেন চৌধুরী, বাংলাদেশ এহয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হুসাইন মো. শাহাজাহান ইসলামাবাদী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. ইউসুফ, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ চৌধুরী, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাদেক হোসেন চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামরুল হাসান শাহ, সাংবাদিক আরিচ আহমেদ শাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।