মাদ্রাসায় অনুদান দিল জাস্টিস আবদুল কুদ্দুস চৌধুরী ট্রাস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানে কদলপুর ছিদ্দিকে আকবর (রা.) তাহফিজুল কোরান মাদ্রাসার উন্নয়নে অনুদান দিয়েছে জাস্টিস আবদুল কু্দ্দুস চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট। গত ৩০ জুলাই মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অনুদান তুলে দেন ট্রাস্টের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ শওকত ওসমান। ট্রাস্ট পরিচালিত রাউজান মাজেদা মজিদ ওয়াকফ তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল ও জাস্টিস আবদুল কুদ্দুস চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তসলিম উদ্দিন চৌধুরী, কদলপুর ফজলে কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোজিবুর রহমান।
অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জঙ্গি, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন বক্তারা। বিজ্ঞপ্তি।