প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ের মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। ১৪ ডিসেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে ফুল দিয়ে এই শহীদ মিনার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় মোশাররফ হোসেন বলেন, ‘স্বাধীনতার পর দেশের প্রায় কোনো মাদ্রাসায় শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ বা শহীদ মিনার স্থাপন করা হয়নি। মিঠাছরা ফাজিল মাদ্রাসায় শহীদ মিনার উদ্বোধনের মধ্য দিয়ে নতুন ইতিহাসের সূচনা হলো।’সভার সঞ্চালক ছিলেন মাদ্রাসার ছাত্র সংসদের আহ্বায়ক নুরুল আনোয়ার। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজামুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান জাফর উদ্দীন আহাম্মদ চৌধুরী, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাইফুল্লাহ দিদার, মাদ্রাসার শিক্ষক মো. জসিম উদ্দীন প্রমুখ।