মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মহাপরিচালকের সঙ্গে কলেজ শিক্ষকদের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সঙ্গে চট্টগ্রামের সরকারি কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা সম্প্রতি চট্টগ্রাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল হোসেন সিদ্দিকী। সূচনা বক্তব্য দেন মতবিনিময় সভার সমন্বয় কমিটির আহ্বায়ক চট্টগ্রাম কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক। সভায় আরও বক্তব্য দেন শেখর দস্তিদার, মো. আবুল বাসার ভূঁঞা, মো. জাহিদুল হক, বনমালি ভট্টাচার্য, আইয়ুব ভূঁইয়া, সুবীর দাশ, রুপেশ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।