মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, নারী সদস্য ও অভিভাবক সদস্যসহ ৫০ ব্যক্তি অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বি এড কলেজের উপাধ্যক্ষ ইয়াহিয়া মাহমুদ সাদেক ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ বলেন, মাধ্যমিক বিদ্যালয় পরিচালনায় দক্ষতা বৃদ্ধির জন্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।