সেকাল

এই যে দক্ষিণ সারির বাঁ দিক থেকে ৩ নম্বর সাদা শার্ট, দাঁড়াও। ভাবসম্প্রসারণ করো, ‘ইচ্ছা থাকিলে উপায় হয়’।
কোনো কিছু করার ইচ্ছা থাকলে তা বাস্তবায়ন করার উপায় অবশ্যই বের হয়ে আসে। সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হয়, যদি ইচ্ছাশক্তি হয় দুর্বল...
সেকাল

না রে, ওর আম্মায় যদি আমার বাসায় বিচার দেয়, তাইলে আমি শ্যাষ।
আরে, তুই তো ওরে প্রপোজ করতাছস না। বল যে আমরা বিদায় অনুষ্ঠান করব, সে জন্য কিছু টাকা চাঁদা লাগবে। যা যা।
সেকাল

যাইস আমগো বাসার সামনে দিয়া, আমার ভাইয়ারে বলে তোদের কী অবস্থা করি দেখিস।
এত কিছু করা লাগব না। আমির স্যারের প্রাইভেটে আসিস, দেখবি স্যার তোদের কী করে।
একাল

ভাবসম্প্রসারণ করো, ‘ইচ্ছা থাকিলে উপায় হয়’।
ধন্যবাদ। হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয়। স্কুলের সামনে এখনো পানি জমে। বন্ধুরা, কথা দিচ্ছি, ক্ষমতায় গেলে এই রাস্তা পাকা করেই ছাড়ব...
ওই, দেখস না, ভাইয়ে দাঁড়াইছে? বেয়াদব! দাঁড়া।
একাল

দোস্ত, ভুলেও আর এক পা বাড়াইস না। জানস, ওর ভাই এখন কত বড় নেতা?
ওর তো একটাই ছোট ভাই, ক্লাস এইটে পড়ে। নেতা হইল ক্যামনে?
ওর ভাই আমগো স্কুল কমিটির সেক্রেটারি এখন। শিশু রাজনীতিবিদ, বড় ডেঞ্জারাস!
একাল

আপনি আমারে ধাক্কা দিলেন ক্যান? আপনি জানেন আমি কে? আমি একজন গর্বিত বাবা!
ওরে, আইছে গর্বিত বাবা! হাইস্কুলের ডেমোক্রেটিক পার্টির সভাপতি আমার পোলা। মাত্র নাইনে পড়ে, আরও দুই বছর ক্ষমতায় আছে। সাবধানে কথা কইবেন।