মানব পাচার প্রতিরোধ ও আটকেপড়া অভিবাসন প্রত্যাশীদের পুনর্বাসনের দাবিতে ২৪ েম কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন একলাবের পেকুয়া উপজেলা ব্যবস্থাপক জাহিদুল আলম, ইপসার পেকুয়া উপজেলা সমন্বয়কারী মো. ওমর সাদেক, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দিদারুল করিম, সাংবাদিক ছগির আহমদ আজগরী, কারিতাসের আঞ্চলিক ব্যবস্থাপক রাজু বড়ুয়া, সহকারী মাঠ কর্মকর্তা রিয়াজুদ্দিন তালুকদার, ব্র্যাকের কর্মকর্তা তাফসিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এদেশ থেকে ঝুঁকিপূর্ণ উপায়ে পাচার হওয়া লোকজন বিভিন্ন দেশের সীমান্ত ভাসমান অবস্থায় রয়েছে। তাঁদের উদ্ধার ও পুনর্বাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসতে হবে। এ ছাড়া মানব পাচার প্রতিরোধে পাড়া মহল্লায় কমিটি করতে হবে।