মানব পাচার প্রতিরোধ-বিষয়ক মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ জুন মানব পাচার প্রতিরোধ–বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের। সভায় সভাপতিত্ব করেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম।
আলোচনা সভায় ইউএনও আনোয়ারুল নাসের বলেন, মানব পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তাই মানব পাচার প্রতিরোধকল্পে এলাকার সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এতে আরও বক্তব্য দেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদৌস, কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম প্রমুখ।