মানব পাচারকারীদের শাস্তির দাবিতে সিপিবির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারকারীদের শাস্তির দাবিতে ১৯ মে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখা।
কৃষক নেতা আব্দুল নবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সহ–সাধারণ সম্পাদক অশোক সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য নুরুচ্ছাপা ভূঁইয়া, রাহাত উল্লাহ, রবিউল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র নানা ধরনের প্রলোভন দেখিয়ে হতদরিদ্র মানুষকে থাইল্যান্ডে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন, মুক্তিপণ আদায়, প্রতারণা করছে তার দায় বাংলাদেশ সরকার এড়াতে পারে না। তাঁরা আরও বলেন, ‘যেসব বাংলাদেশি নাগরিক বিদেশে ধরা পড়েছেন বা সমুদ্রপথে প্রাণ হারাচ্ছেন, তঁাদের রক্ষা করা ও নিরাপত্তা বিধানে সরকারি নিষ্ক্রিয়তা রহস্যজনক। মানব পাচারকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করতে হবে।’ বিজ্ঞপ্তি।