মানব ব্যবস্থাপনায় আইবিএর নতুন কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন ইনস্টিটিউট ভবন l ছবি: সংগৃহিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন ইনস্টিটিউট ভবন l ছবি: সংগৃহিত

বিভিন্ন খাতে মানব ব্যবস্থাপনা একটি জটিল কাজ। এই কাজে যাঁরা জড়িত, তাঁদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) চালু করেছে চার সপ্তাহব্যাপী পিপলস ম্যানেজমেন্ট স্কিলস ফর প্রফেশনালস (পিএমএসপি) নামের নতুন কোর্স। কোর্সটি শুরু হবে ১৬ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কোর্সটি পেশাজীবীদের প্রাত্যহিক জীবনের নানা কাজে আসবে বলে জানান কোর্স অ্যাডমিনিস্ট্রেটর ও সমন্বয়ক অধ্যাপক খায়ের জাহান সোগরা।
ভর্তির যোগ্যত
পিএমএসপি কোর্সে অংশ নেওয়ার জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক হতে হবে। থাকতে হবে যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা। তবে বিশেষ কিছু ক্ষেত্রে কাজের অভিজ্ঞতায় ছাড় দেওয়া হবে।
খরচ
পিএমএসপি কোর্সের জন্য মোট খরচ পড়বে ২০ হাজার টাকা। পুরো টাকা কোর্স শুরুর আগে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতি
পিএমএসপি কোর্সে ভর্তির জন্য অনলাইনে আইবিএর ওয়েবসাইটে www.iba-du.edu এই ঠিকানায় আবেদন করতে হবে। সেখানে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে তৃতীয় তলায় এমডিপি অফিসের ৪০২ নম্বর কক্ষে জমা দিতে হবে। এ ছাড়া আবেদনপত্র স্ক্যান করে ই-মেইলের মাধ্যমে [email protected] এই ঠিকানায় জমা দেওয়া যাবে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ জানুয়ারি ২০১৫।


ক্লাস শিডিউল ও পঠনপদ্ধতি
চার সপ্তাহব্যাপী এই কোর্সের মোট ক্লাসের সংখ্যা আট। সব ক্লাস হবে শুক্রবার, আইবিএ ডিপার্টমেন্টে। প্রতিটি ক্লাসের ব্যাপ্তি আড়াই ঘণ্টা। ক্লাস নেবেন আইবিএর নিয়মিত শিক্ষকেরা। সফলভাবে কোর্স সম্পাদন শেষে অংশগ্রহণকারীরা আইবিএ থেকে সনদ পাবেন। তবে এ ক্ষেত্রে ক্লাসে কমপক্ষে ৭০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক।
বিস্তারিত জানতে যোগাযোগ:
ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি)
রুম নম্বর ৪০২, আইবিএ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
ফোন নম্বর: ৯৬৬৪৬৯১
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: www.iba-du.edu