মানবতার জন্য গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম হলে ১৩ অক্টোবর রেড কার্পেটের আয়োজনে হয়ে গেল চ্যারিটি শো ‘কনসার্ট ফর সুলতানা হাই’। এতে চট্টগ্রামের ১৮টি ব্যান্ড দল নিজেদের সেরা গান নিয়ে হাজির হয়।প্রথমেই মঞ্চে ওঠে ব্যান্ড দল মেশিন্স। এরপর একে একে মঞ্চ মাতায় মাস্টার স্টোক, এক্সপ্লোর, আয়নিক বন্ড মেট্রিক্যাল। তারা পরিবেশন করে ‘স্মেলস লাইক টিন...’ এবং ‘ফিয়ার অব দ্য ডার্ক’ প্রভৃতি গান। তারপর আসে স্টোন, আর্তনাদ, পাওয়ার অব গ্রাউন্ড। গানের মধ্যেই মঞ্চে ওঠেন সুলতানা হাই। আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘আমি বাঁচতে চাই, বাচ্চাদের জন্য বাঁচতে চাই।’সুলতানা হাই বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ সপ্তম ব্যাচের ছাত্রী। তিনি দুই সন্তানের মা। কিন্তু বর্তমানে জোবেনিল গ্রেনোলোমা সেল টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছেন। ইতিমধ্যে চিকিৎসার জন্য ২৯ লাখ টাকা খরচ করেছে তাঁর পরিবার। চিকিৎসকেরা জানান, আরও ৩০ লাখ টাকা প্রয়োজন, কিন্তু তাঁর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।এরপর বে অব বেঙ্গল ‘পুরোনো সেই দিনের কথা’ বাঁশিতে বাজিয়ে সৃষ্টি করে অন্য রকম পরিবেশ। ব্যান্ড দল ‘বিবর্ণ’ পরিবেশন করে দুটি গান। ‘তীরন্দাজ’ ব্যান্ড দলের ‘নিকষ কালো এই আঁধারে’ গানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।