মানবসম্পদ উন্নয়নের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) উদ্যোক্তাদের জন্য ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। কোর্সটি ২৪ থেকে ২৮ জানুয়ারি ২০১৬ পর্যন্ত চলবে। কোনো শিল্পপ্রতিষ্ঠানের বিকাশ ও উন্নয়নের অপরিহার্য উপাদান হলো দক্ষ জনশক্তি। কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎপাদনকাজ গতিপ্রাপ্ত হয় এবং প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্য অর্জন সম্ভব হয়। কিন্তু এই সাফল্য নির্ভর করে কর্মীদের সঠিকভাবে গড়ে তোলা ও দক্ষতার সঙ্গে পরিচালনা করার ওপর। প্রশিক্ষণার্থীদের কর্মী ব্যবস্থাপনার নীতি, আদর্শ, কলাকৌশল সম্পর্কে জ্ঞানদান করে পরিকল্পিতভাবে ও দক্ষতার সঙ্গে পরিচালনায় সক্ষম করে তোলার উদ্দেশ্যে এই কোর্সের আয়োজন করা হয়েছে বলে জানালেন কোর্স পরিচালক মো. শফিকুল ইসলাম। এই কোর্সের সমন্বয়কারী মোফাজ্জল হোসেন জানান, কোর্সটিতে মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন, এইচআর প্ল্যানিং, কর্মী নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ পদ্ধতি, শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিক সংঘ, মানবিক আচরণ, সোশ্যাল কমপ্লায়েন্স, জাতীয় শুদ্ধাচার কৌশল, কর্মী মূল্যায়নসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই কোর্সে ভর্তি হতে হলে প্রার্থীকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। প্রার্থীকে তাঁর সর্বশেষ সনদপত্র ও এক কপি ছবিসহ দুই হাজার টাকা ২৪ জানুয়ারি, ২০১৬-এর মধ্যে প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, স্কিটি, বিসিক, উত্তরা, ঢাকা ঠিকানায় জমা দিতে হবে। নারীরা এই কোর্সে অগ্রাধিকার পাবেন। যাঁরা আবাসন-সুবিধা চান, তাঁরা নিজ খরচে স্বল্পমূল্যে ডরমেটরিতে থাকতে পারবেন।