মানবসম্পদ প্রশিক্ষণে কনসার্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
HR kites
HR kites

মানবসম্পদ আর সংগীত একসঙ্গে করে প্রশিক্ষণ। সম্প্রতি এমনই একটি অভিনব প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মানবসম্পদ উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান এইচআর কাইটস। উদ্যোক্তারা এই আয়োজনের নাম দিয়েছে ‘এইচআর কনসার্ট’।
মানবসম্পদ বিষয়ে ৩১ জানুয়ারি ঢাকায় আয়োজন করা হচ্ছে এইচআর কনসার্ট। মানবসম্পদ বিভাগ কীভাবে প্রতিষ্ঠানকে লাভজনক করে তুলতে পারে, সে লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে এই এইচআর কনসার্ট। দিনব্যাপী এ কনসার্টে অংশ নেবে প্রায় ৫০-৬০টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ কনসার্ট থেকে মানবসম্পদ ব্যবস্থাপনার বিষয়ে ইতিবাচক ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন এর উদ্যোক্তারা।
এইচআর কাইটস কর্তৃপক্ষের ভাষ্য, শ্রমিকদের কাজ আর পারিশ্রমিকের পাশাপাশি মানবসম্পদ বিভাগের কাজ এখন অনেক বেড়েছে। এখন মানবসম্পদ কর্মকর্তাদের প্রয়োজন দক্ষ প্রশিক্ষণের। আর এই প্রশিক্ষণ যাতে যুগোপযোগী ও আনন্দমুখর হয় তার জন্য এইচআর কনসার্ট। এই প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে ডেভ আলরিচের মডেল ‘এইচআর ইনসাইড আউট’, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং বিভিন্ন পরিবেশের মধ্য দিয়ে।