মানবাধিকার কমিশন জেলা পিপি আবুল হাসেমকে সম্মাননা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকারকর্মী হিসেবে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাসেমকে সম্মাননা দিয়েছে। ১২ মার্চ সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আবুল হাসেমের হাতে পদক তুলে দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এ কে এম সাদেক। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রামের সভাপতি ও বিভাগীয় আহ্বায়ক। আবুল হাসেম জেলা পিপির দায়িত্ব ছাড়াও বাংলাদেশ আইনজীবী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও উত্তর জেলা আওয়ামী লীগের নেতা। আবুল হাসেমের বাড়ি রাউজানের পূর্ব গুজরায়। বিজ্ঞপ্তি।