মানবাধিকার দিবসের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং ও নারী-পুরুষের ব্যবধান কমিয়ে আনতে সোচ্চার ও সচেতন হওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে ১০ ডিসেম্বর চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ডিসি হিল পার্কে বেসরকারি সংস্থা প্রমোটিং হিউম্যান রাইট অ্যান্ড এডুকেশন ইন বাংলাদেশ (ফ্রেব) এক জমজমাট আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মানবাধিকার সম্পর্কে সমাজের অবহেলিত ও বঞ্চিত অংশ, বিশেষ করে নারীসমাজকে সচেতন করার লক্ষ্যে ফ্রেব এ অনুষ্ঠানটির আয়োজন করে। এতে অতিথি সাংসদ নুরুল ইসলাম বলেন, ‘ইভ টিজিং প্রতিরোধে বর্তমান সরকার বদ্ধপরিকর।’ তিনি উত্ত্যক্তকারীর হাত থেকে বাঁচার জন্য আত্মহত্যার পথ বেছে না নেওয়ার আহ্বান জানান। অতিথি সিটি করপোরেশনের কাউন্সিলর রেহানা কবির রানু বলেন, ‘মানুষকে কখনো পুরুষ মানুষ কিংবা নারী মানুষ হিসেবে দেখা যাবে না। মানুষ মানুষই। যে সমাজে নারী-পুরুষের বৈষম্য বেশি থাকে, সে সমাজের উন্নতি কখনো সম্ভব নয়। আজও অনেক মানুষ কন্যাসন্তান জন্মকে ধিক্কার দিয়ে থাকে।’ ফ্রেবের নির্বাহী পরিচালক ফরিদুল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ সিটি করপোরেশন গার্লস স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, বাওয়া স্কুলের প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম, তপন কুমার দাশ প্রমুখ। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল শিশুশিল্পীদের পরিবেশিত নাচ, গান ও অভিনয়ের আসর। অপর্ণ শীল, সুবর্ণা শীল ও নাসরিন আকতারের নাচ, পূজা মিত্র সাগরিকা দেবী ও কান্তার গান এবং উম্মে হাবিবা আর সুমনের ইভ টিজিংবিরোধী অভিনয় শত দর্শককে মুগ্ধ করে। ফেনী মুক্ত দিবসে পথনাটক৬ ডিসেম্বর ছিল ফেনী মুক্ত দিবস। এ উপলক্ষে ওই দিন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ফেনী থিয়েটারের উদ্যোগে আলোচনা সভা ও পথনাটক মঞ্চায়িত হয়।শহরের মিজান রোডের অর্জুন চত্বরে ফেনী থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য কামরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও মুক্তিযোদ্ধা আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্যসচিব হুমায়ুন কবির, ফেনী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট জাহিদ হোসেন খসরু, কবি ও সাংবাদিক মনজুর তাজিম। অ্যাডভোকেট রাশেদ মাযহারের পরিচালনায় বক্তব্য দেন কবি মাহবুব আলতমাস, কাজী ইকবাল পরান, সুমন মাহমুদ প্রমুখ।বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান। সভায় ফেনীর শহীদ জহির রায়হান হল (মিলনায়তন) ভেঙে দেওয়ার দীর্ঘদিন পরও তা পুনর্নির্মাণ না করায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং শিগগিরই তা নির্মাণের দাবি জানানো হয়।আলোচনা শেষে ফেনী থিয়েটারের পরিবেশনায় আনোয়ার হোসেনের নিদের্শনায় পথনাটক একাত্তরের শকুন মঞ্চস্থ হয়। ফেনী প্রতিনিধিসমীকরণের ২৫ বছর পূর্তি আজসমীকরণ থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হবে ২০তম প্রযোজনা সম্পর্কের আবর্তে। নাটকটি রচনা করা হয়েছে শ্যামাকান্ত দাশের পরশমণি অবলম্বনে। রচনা ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য এবং প্রযোজনা অধিকর্তা অলোক মাহমুদ। উচ্চারক আবৃত্তি কর্মশালায় নিবন্ধন চলছেউচ্চারক আবৃত্তি কুঞ্জের পঞ্চম শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার নিবন্ধন চলছে। আগ্রহীদের ১৭ ডিসেম্বরের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত ফোনে (০১৯২১৯০৭৯৯৭ ও ০১৮১৮৫৯৬২৫০) জানা যাবে।