প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাঙ্গুনিয়া পৌরসভা শাখার কার্যকরী কমিটি গঠিত হয়েছে গত ২৬ আগস্ট। ইমাম গাজ্জালি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক এম এ সালামকে সভাপতি এবং ব্যবসায়ী ইমদাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী পালকি কমিউনিটি সেন্টারে রবিবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক এম এ সালাম। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মু. জহুরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বঙ্কিম চন্দ্র দাশ।