মানবিকের দ্বিতীয় বর্ষপূর্তি উত্সব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকমুক্ত সমাজ গঠনের স্লোগান নিয়ে ১৫ নভেম্বর বাংলাদেশ শিশু একাডেমী, চট্টগ্রামে উদ্যাপিত হলো ফেসবুকভিত্তিক সমাজসেবী সংগঠন ‘মানবিক’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উত্সব। একাডেমী প্রাঙ্গণে পথশিশুদের মধ্যে খাবার পরিবেশনের মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর মাদকাসক্তির ঝুঁকিতে থাকা পথশিশুদের নিয়ে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পথশিশুদের মধ্যে কাউন্সেলিং করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোপলিটনের তত্ত্বাবধায়ক মো. আনিসুর রহমান খান।
সেমিনারের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ রউফ। সভাপতিত্ব করেন বশির বাবু। বক্তব্য দেন আবদুল বারেক ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিক সোহাগ ও চট্টগ্রাম সিটি কলেজের সহযোগী অধ্যাপক মোস্তফা কামরুল আখতার। আলোচনা শেষে ‘মানবিক সম্মাননা ২০১৩’ স্মারক ক্রেস্ট দেওয়া হয় বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্কের (বিস্ক্যান) সভাপতি সাবরিনা সুলতানাকে। শেষ পর্বে পথশিশু, মানবিকের সদস্য ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।