মানলে নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনই বাড়ছে গড়ে মৃত মানুষের হার,

বন্ধ এখন পুরোদমে সমাগম ও বাজার।

বিশ্বজুড়ে করোনাটা পেতেছে মরণফাঁদ

নারী-পুরুষ, বৃদ্ধ-ছেলে যাচ্ছে না তো কেউ বাদ!

আর কত দিন চলবে এটা? বাড়বে কত ক্ষত?

ভাইরাসেরই কাছে আমরা হব নাকি নত?

একদমই না, আমরা সবাই মানলে নিয়ম যত

ভাইরাসটা পালিয়ে যাবে অন্ধকারের মতো।

নবম শ্রেণি, ঝিনাইদহ সরকারি উচ্চবিদ্যালয়, ঝিনাইদহ