মানিকছড়িতে কৃষি তথ্যসেবা কেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কৃষি তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। বাজার এলাকায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন একতা যুব সংঘের কার্যালয়ে ৩ মার্চ থেকে এই কেন্দ্রের কার্যক্রম চালু হয়। কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা কৃষি কর্মকর্তায় কার্যালয়ের সহযোগিতায় কৃষকদের দ্বারপ্রান্তে ডিজিটাল তথ্য সেবা পৌঁছে দিতে কেন্দ্রটি চালু করা হয়েছে।

কেন্দ্রের কার্যক্রম চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একতা সংঘের উপদেষ্টা আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিনিতা রানী। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ঠিকাদার মো. সামায়ন ফরাজী, যুব সংঘের সাবেক সভাপতি ও কৃষি তথ্য সেবা কেন্দ্রের পরিচালক মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ, নবনির্বাচিত সভাপতি এস এম নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মো. হানিফ প্রমুখ। —