মানিকছড়িতে বেগম রোকেয়া দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মানিকছড়িতে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম-মানিকছড়ি সড়কে আমতলা এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিনীত রাণী। বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রকিব প্রমুখ।
সভায় তিনজন জয়িতাকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। তাঁরা হলেন অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী শাহিনা আক্তার, সফল জননী খায়রুন্নেছা ও সমাজ উন্নয়নে অবদান রাখা ডলি রাণী চৌধুরী।