মানিকছড়িতে ভিজিডি সুবিধাভোগীদের মাঝে কার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২ মার্চ সকালে পঁাচ শ সুবিধাভোগীর মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ও দরিদ্র লোকজনকে আগামী দুই বছরের জন্য ভিজিডি সুবিধার আওতায় আনতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা।
সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিনিতা রানী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, সংরক্ষিত মহিলা সদস্য নূরুন নাহার, মনোয়ারা আক্তার, ইউপি সদস্য মো. কামাল হোসেন, মো. মোশারফ হোসেন প্রমুখ।