মানুষ কি কম পড়িয়াছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর শুনে চমকে উঠি হায় রে আমার দেশ—
নকল বাঘের চাপায় জীবন ভ্যানচালকের শেষ!

নকল বাঘেই এই ঘটনা আসল বাঘে ভাবো—
ধরলে তোমায় কিংবা আমায় ক্যামনে রেহাই পাব?

বাঘের চাপায় মরছে, মরে বিজ্ঞাপনের ঘায়
খারাপ না তো, তুচ্ছ ব্যাপার, খুব কী এসে যায়?

মরছে মরুক—এই দেশে কি লোকের অভাব আছে?
এত্ত মরে, তারপরও তো কত্ত মানুষ বাঁচে!

বাড়লে জনসংখ্যা বাড়ে দেশের ওপর চাপ
মরলে মানুষ কমবে সেটা কিসের অনুতাপ?