মানুষ ভাবুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটি সারা মাস, হয়তো-বা সারা বছর ধরে নিয়েছিলেন পয়লা বৈশাখের প্রস্তুতি।
হয়তো টিউশনির টাকা জমিয়ে আড়ং বা দেশী দশ থেকে কিনেছিলেন শাড়ি, কোনো প্রিয় মানুষের কাছ থেকে উপহার পেয়েছিলেন কাচের চুড়ি আর টিপ। কিন্তু কিছু সময়ের সেই বীভৎস ঘটনাগুলো তাঁর জীবনের রঙিন একটা সময়কে কালো বানিয়ে দিল। শাড়ি, টিপ আর কাচের চুড়ির প্রতি তাঁর জন্মে গেল আজন্ম বিতৃষ্ণা।
আসুন, চোখ বন্ধ করে আমরা নিজেকে দাঁড় করাই পয়লা বৈশাখের বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে। নিজেকে কল্পনা করি সেই মেয়েগুলোর জায়গায়। কি, শিউরে উঠছেন তো? তাহলে চিন্তা করুন কী অবস্থা চলছে এখন সেই মেয়েগুলোর মনে? সারা জীবনের জন্য তাঁরা হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন, না চাইতেও বয়ে বেড়াবেন সেই দুঃসহ সময়ের স্মৃতি।
­­কিন্তু আমরা যদি এখন ঘরে বসে থাকি, কেউ নিজ থেকে এসে আমাদের মানসিক ও শারীরিক অবস্থার সমাধান করে দিয়ে যাবে না। মেয়েদের নিজেদেরই এই যৌন নিপীড়ন ঘটনার বিরুদ্ধে দাঁড়াতে হবে।
এখন সময় প্রতিবাদের-প্রতিরোধের। এর জন্য প্রতিবাদের পাশাপাশি এমন প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে কোনো পুরুষ কোনো মেয়েকে ভবিষ্যতে যৌন নিপীড়ন তো দুরের কথা, তাঁদের দিকে নোংরা দৃষ্টিতে তাকানোর কথা চিন্তা করতেই ভয় পান। সেই ছেলেদের বলছি, পুরুষ থেকে মানুষ হয়ে উঠুন, মেয়েদের মানুষ ভাবুন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়