মানুষ হত্যা করে কখনো বেহেশতে যাওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ হত্যা করে কখনো বেহেশতে যাওয়া যায় না। অথচ জঙ্গিবাদকে বেহেশত লাভের উপায় হিসেবে চিহ্নিত করে তরুণদের বিপথগামী করা হচ্ছে। এসব ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন ও সতর্ক হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে রুখতে হবে অপশক্তি। ২০ আগস্ট ফটিকছড়ি উপজেলার দৌলতপুর এবিসি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কুম্ভারপাড়া এলাকায় আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়, প্রতিষ্ঠান ও সংগঠন সংহতি প্রকাশ করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন এবিসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা কৃষক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, সহসভাপতি মুহাম্মদ রেজাউল করিম, সাধারণ সম্পাদক এস এম ফসিউদ্দৌলাহ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে এস এম তৌহিদুল আলম, সমাজকর্মী এস এম জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা এস এম মোরশেদুল আমিন, যুবলীগ নেতা মো. লোকমান প্রমুখ।