মানুষ হাতির বাসস্থান ও খাদ্য ধ্বংস করছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান গবেষণা কর্মকর্তা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটবন্যপ্রাণী গবেষক হিসাবে আমি বলতে পারি, বন উজাড়ের কারণে হাতির উৎপাত বেড়েছে। হাতি গভীর বনাঞ্চলের প্রাণী। এখন দিন দিন বন কমছে। ফলে নষ্ট হচ্ছে হাতির আবাসস্থল। খাদ্য সংকটে পড়ে বেঁচে থাকার তাগিদে লোকালয়ের কাছাকাছি থাকছে, ধান খেতে আসছে। মানুষকে আক্রমণ করার পেছনের কারণটাকে এভাবে বর্ণনা করতে পারি—পরিবারে, সংসারে অশান্তি হলে মানুষের মধ্যে তার প্রকাশটা হয় নানাভাবে। কেউ ক্ষ্যাপাটে আচরণ করে। হাতির বিষয়টাও একই। মানুষ হাতির বাসস্থান ও খাদ্য ধ্বংস করছে। সেটা অস্থিরতা সৃষ্টি করছে তাদের মধ্যে, নেমে আসছে লোকালয়ে, আর মনুষের ওপর আক্রমণ করছে।