সন্তোষ কুমার চৌধুরীর স্মরণসভায় বক্তারা
মানুষের কল্যাণে কাজ করা ব্যক্তিরা মৃত্যুর পরও অমর থাকেন
দেশ ও মানুষের কল্যাণে কাজ করা ব্যক্তিরা মৃত্যুর পরও অমর থাকেন। সন্তোষ কুমার চৌধুরী তাঁদেরই একজন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও মানবসেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন।
গত ২৬ এপ্রিল বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের শিক্ষানুরাগী সন্তোষ কুমার চৌধুরীর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। নগরের বাংলাদেশ আই হসপিটাল সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ কনসালট্যান্ট এম মজুমদার। সভায় সন্তোষ কুমার চৌধুরীর আত্মার শান্তি কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চিকিৎসক এস এম মাসুদ পারভেজ, এম এ ওয়াহেদ, জয়নাল আবেদীন, কামরুল হাসান খান, উৎপল সেন, তনুজা তানজিন, ফারহানা ইয়াসমীন, মো. এমদাদ উল্লাহ খান, সজল কান্তি দে, সবুজ মুহুরী, বিষ্ণু কুমার দে, চন্দন দত্ত, মং এ সিং মারমা, মো. সগীর, নেলী বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, সন্তোষ কুমার চৌধুরী বাংলাদেশ আই হসপিটালের িডরেক্টর ইনচার্জ প্রকাশ কুমার চৌধুরীর বাবা। বিজ্ঞপ্তি।