মানুষের কোষে ইঁদুরের বুদ্ধি বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঁদুরের মস্তিষ্কে মানুষের কোষ প্রতিস্থাপন করে অভাবনীয় ফল পাওয়া গেছে। মানুষের কোষ প্রতিস্থাপনের ফলে ইঁদুরের বুদ্ধি বেড়ে গেছে। এ ধরনের ইঁদুর নানা সমস্যার সমাধান করতে পারে। নতুন এক গবেষণায় এ তথ্য মিলেছে।গবেষণার ফল থেকে জানা গেছে, ইঁদুরছানা জন্মের আগে মানুষের স্টেম সেল প্রতিস্থাপন করা হয়। পরে এসব ইঁদুরছানার মস্তিষ্কে বিশেষ ধরনের কোষ গঠিত হয়। ওই কোষগুলোকে বলা হয় অ্যাস্ট্রোসাইটস। এটি গ্লিয়াল কোষের অংশ। এই অংশটি স্নায়ুর সঙ্গে যুক্ত থাকে এবং মস্তিষ্ককে নানা বার্তা আদান-প্রদানে মুখ্য ভূমিকা রাখে। এ কারণে গোলক ধাঁধার পথে চলতে গিয়েও এই ইঁদুরেরা হতবিহ্বল হয়ে পড়ে না। বরং ঝটপট সঠিক পথটি বেছে নিতে পারে। টেলিগ্রাফ অনলাইন।