মানুষের জন্য ফাউন্ডেশনের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জন্য ফাউন্ডেশন ও পিএসটিসির উদ্যোগে সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার ১২ ইউনিয়নের মা ও শিশু স্বাস্থ্য পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে মানুষের জন্য ফাউন্ডেশন এবং পিএসটিসির প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন সেবা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও মসজিদের ইমাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।