প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসভিত্তিক সংগঠন ‘স্পার্কনিউজ’-এর উদ্যোগে আজ ২০ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইমপ্যাক্ট জার্নালিজম ডে। বিশ্বের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোর এই মিলিত প্রয়াসে এবারও আছে প্রথম আলো।
পৃথিবীর নানা প্রান্তের মানুষের সাফল্যগাথা নিয়ে এই বিশ্ব আয়োজন। আমাদের জন্য সুখবর, এসব সফল মানুষের তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশের দুজন।
বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছেন, অসম্ভব বলে কিছু নেই—একজন মানুষের সৃষ্টিশীল উদ্যোগ এনে দিতে পারে বহু মানুষের শান্তি ও স্বস্তি।
এসব মানুষের উদ্যোগের সাফল্যের বার্তা বিশ্বজুড়ে পৌঁছে দিতে পারার আনন্দ প্রথম আলো ভাগাভাগি করে নিতে চায় তার সব পাঠকের সঙ্গে।
বিশ্বজুড়ে জয় হোক মানুষের।