মানুষের বদলে আলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন বোয়িং বিমানে ওয়াই-ফাইয়ের কার্যকারিতা পরীক্ষায় মজার কিছু পদ্ধতি ব্যবহার করা হয়েছে।চলন্ত বিমানের কেবিনে তারবিহীন যোগাযোগ প্রযুক্তি উন্নত করে যাত্রীদের ব্যক্তিগত ইলেকট্রনিকস যন্ত্রাংশের জন্য নির্ভরযোগ্য নেটওয়ার্ক তৈরি করতে এ পরীক্ষা চালানো হয়। এতে যাত্রীদের আসনগুলোতে থলে ভর্তি প্রায় নয় হাজার কেজি আলু বহন করে পরীক্ষা করেন বিজ্ঞানীরা। ইলেকট্রনিক সংকেত মানুষের শরীরের সঙ্গে যেভাবে প্রতিক্রিয়া করে আলু থেকেও ঠিক একই রকম ফল পাওয়া যায়। বিমানের প্রকৌশলীরা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে রেডিও সংকেতের উপস্থিতি পরীক্ষা করেন। এই সংকেতগুলো কতটুকু শক্তিশালী এবং এর বিস্তৃতি কতটুকু তাও পরীক্ষা করা হয়। চলন্ত বিমানে মানুষের চলাফেরার কারণে নিরবচ্ছিন্ন তারবিহীন সংকেত বাধাপ্রাপ্ত হয়। এই গবেষণায় শক্তিশালী ও দুর্বল সংকেত পাওয়ার স্থান খুঁজে বের করেন গবেষকেরা। এতেও ওয়াই-ফাই সংকেত প্রদান করেছে বলে জানান তাঁরা। বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং ২০১৪ সাল থেকে নতুন সব বিমানে এই সেবা চালু করবে বলে জানিয়েছে। এতে যাত্রীরা বিমানে ব্যক্তিগত মুঠোফোন ও ওয়াই-ফাই-এর মাধ্যমে বিভিন্ন ইলেকট্রনিকস যন্ত্রাংশ ব্যবহারের সুবিধা পাবে। যুক্তরাষ্ট্রে চলন্ত বিমানে ইলেকট্রনিক যন্ত্রাংশ ব্যবহারের নিষেধাজ্ঞা শিথিল করতে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ই উইক।