মানুষের লেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরুন, প্রিয়জনের সঙ্গে দেখা করতে গেছেন। দূর থেকেই লক্ষ করলেন, রাতারাতি আপনার প্রিয়জনের একটা লেজ গজিয়ে গেছে! শুধু তা-ই নয়, সে আপনাকে দেখামাত্র লেজটা বিপুল বেগে নাড়তে শুরু করেছে! কেমন ভড়কে যাবেন, বলুন তো! ভড়কে দেওয়ার এমনই এক ‘খেলনা লেজ’ তৈরি করেছেন জাপানি আবিষ্কারক শোতা ইশিওয়াতারি। কোমরবন্ধনীর মাধ্যমে যে কেউ এই লেজ ‘পরিধান’ করতে পারেন। মানুষের রক্ত চলাচলের গতি পর্যবেক্ষণ করতে সক্ষম এই লেজ। রক্ত চলাচলের গতি বেড়ে গেলে লেজটি স্বয়ংক্রিয়ভাবে নড়তে শুরু করবে! ইশিওয়াতারি বলেন, এটা মূলত মজা করার জন্য তৈরি করা হয়েছে। বাচ্চাদের সঙ্গে খেলার জন্যও এই লেজ বেশ ভালো। তা ছাড়া এই লেজ ব্যবহার করে প্রেমিক-প্রেমিকারা একে অপরের প্রতি সত্যিকার ভালোবাসার বহিঃপ্রকাশও করতে পারে! ডারউইন বেঁচে থাকলে এই আবিষ্কার নিয়ে কী মন্তব্য করতেন, কে জানে! ডেইলি মেইল