মানুষের সহযোগিতায় নতুন জীবন পেল শিশু শাহাদাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু শাহাদাতের শয্যাপাশে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাত​ালের চিকিৎ​সকেরা
শিশু শাহাদাতের শয্যাপাশে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাত​ালের চিকিৎ​সকেরা

হৃৎপিণ্ডে ফুটো নিয়ে জন্মেছিল দরিদ্র পরিবারের শিশু শাহাদাত। জন্মের সাত বছর পর চিকিৎসকেরা তার অসুখের কারণ নির্ণয় করেন। অস্ত্রোপচার করে হৃৎপিণ্ডের ফুটো সারানোর সামর্থ্য শিশুটির বাবা-মায়ের ছিল না। শেষমেশ কিছু হৃদয়বান মানুষের সহযোগিতায় নতুন জীবন পেয়েছে শিশুটি।
১৮ আগস্ট চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে শাহাদাতের হৃদ্যন্ত্রে সফল অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। সে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। অপেক্ষায় আছে বাড়ি ফিরে যাওয়ার।
মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসকেরা জানান, চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া গ্রামের একটি দরিদ্র পরিবারে জন্ম শাহাদাতের। বাবা তাজুল ইসলামের পক্ষে চিকিৎসার খরচ জোগানো সম্ভব ছিল না। অসহায় শিশুটিকে সাহায্য করতে এগিয়ে আসেন চট্টগ্রামের একটি দৈনিকের সাংবাদিক জয়নাল আবেদীন। তিনি ছেলেটির চিকিৎসার জন্য তহবিল গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালান। জয়নালের আবেদনে অনেকে সাড়া দেন। শাহাদাতের হৃদ্যন্ত্রে অস্ত্রোপচারে নেতৃত্ব দেন মেট্রোপলিটন হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন সারওয়ার কামাল। িবজ্ঞপ্তি।