মান্না দে স্মরণে লিটন সেনের সংগীতানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যপ্রয়াত উপমহাদেশের কিংবদন্তি শিল্পী মান্না দে স্মরণে গত ২৯ অক্টোবর নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয় লিটন সেনের একক সংগীতানুষ্ঠান।

অনুষ্ঠানে মান্না দের গাওয়া বিভিন্ন আঙ্গিকের ২২টি গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন লিটন সেন। প্রায় ঘণ্টা দেড়েক ধরে চলা অনুষ্ঠানে তিনি একে একে পরিবেশন করেন ‘ওই মহাসিন্ধুর ওপার থেকে’, ‘আমি ফুল না হয়ে’, ‘কফি হাউসের সেই আড্ডাটা’, ‘যদি হিমালয়’ প্রভৃতি গান। শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, পূর্বকোণ-এর ফিচার সম্পাদক এজাজ ইউসুফী, রাশেদুল আলম, আজাহার উদ্দিন, মুনির হোসাইন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী।