‘মা–বাবার বিচ্ছেদে আমি খুশি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আতরাঙ্গি রে’ সিনেমার মধ্য দিয়ে এই মুহূর্তে দারুণ আলোচনায় আছেন সারা আলী খান। এমনিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আলাদা জনপ্রিয়তা আছে। সেখানে অনুসারী ছাড়িয়ে গেছে তিন কোটি ৮৫ লাখ। প্রথম সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকেই সারার জনপ্রিয়তার পারদ তুঙ্গে। সুশান্ত সিং রাজপুতের ‘আত্মহত্যা’র পর তাঁর সঙ্গে প্রেমের গুঞ্জন, বিদেশ ভ্রমণ আর মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে দীর্ঘ সময় আলোচনায় ছিলেন তিনি। সেসব পেছনে ফেলে এখন তিনি আলোচনায় অভিনয়, সাক্ষাৎকার আর তরুণদের ‘ফ্যাশন’ ও ‘লাইফস্টাইল’ আইকন হিসেবে। চোখ বুলিয়ে নেওয়া যাক সারার লাইফস্টাইলে। সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
১ / ১২
সারার জন্ম ১৯৯৫ সালের ১২ আগস্ট। বয়স ২৬ বছর। উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি। তাঁর বাবা সাইফ আলী খান ও মা অমৃতা সিং দুজনেই বলিউড তারকা
২ / ১২
সারার বয়স যখন ৯ বছর, তখন তাঁর মা–বাবার বিচ্ছেদ হয়
৩ / ১২
সারা আর তাঁর ছোট ভাই ইব্রাহিম আলী খান—দুজনকেই বড় করেছেন মা অমৃতা
৪ / ১২
ভালো ছাত্রী হিসেবে সারার নামডাক আছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেছেন। তাড়াতাড়ি যাতে বলিউডে যোগ দিতে পারেন, তার জন্য চার বছরের স্নাতক কোর্স তিনি তিন বছরে শেষ করেছেন। এই তিন বছরের দেড় বছর আবার সারা পড়াশোনার পাশাপাশি একটা দলের অধীনে কঠিন ডায়েট আর ওয়েট ট্রেনিং করেছেন। কেননা বলিউডে পা রাখার আগে তাঁর ওজন ছিল ৯৬ কেজি। আর দেড় বছরে কমিয়েছিলেন ৪৬ কেজি। প্রতি মাসে কমিয়েছিলেন আড়াই কেজি
৫ / ১২
এই যে ছোটবেলার সারা আর আলিয়া ভাট। দুজনই এখন প্রথম সারির বলিউড তারকা। মজার ব্যাপার হচ্ছে, সারার প্রিয় অভিনেত্রী আলিয়া ভাট
৬ / ১২
অল্প সময়ের ক্যারিয়ারে সারার প্রেমিকের তালিকা নেহাত ছোট নয়। মিডিয়ার সামনে আসা সারার প্রথম প্রেমিক বীর পাহাড়িয়া। তিনি তরুণ উদ্যোক্তা ও প্রযোজক। যদিও এখন পর্যন্ত তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি সারা আলী খানের সাবেক প্রেমিক। ইনস্টাগ্রামে সারার ফলোয়ার যেখানে পৌনে চার কোটি, সেখানে বীরের অনুসারী সবে ২২ হাজার ছাড়িয়েছে। এই তালিকায় আরও রয়েছে ঈশান খাট্টার, সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ান
৭ / ১২
কারিনা কাপুর খান সারার বিমাতা। যদিও সারার ভাষায়, ‘তিনি আমার বাবার স্ত্রী। আর আমি খুবই গর্বিত যে “পু” (‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় কারিনার চরিত্র) আমার বাবার স্ত্রী। কারিনা সব সময়ই আমার ফ্যাশন আইকন। তাঁকে দেখে আমার বলিউড তারকা হতে চাওয়া।’ তৈমুর আলী খান পতৌদি ও জাহাঙ্গীর আলী খান পতৌদি তাঁর সৎভাই
৮ / ১২
ফ্যাশন আইকন হিসেবে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন সারা। তাঁর সবচেয়ে প্রিয় পোশাক সাদা সালোয়ার–কামিজ আর সাদা কুর্তি
৯ / ১২
বলিউডের ‘রয়্যাল’দের ভেতর সারা আলী খান অন্যতম। ভারতীয় ক্রিকেট তারকা মনসুর আলী খান পতৌদি তাঁর দাদা। আর ‘সত্যজিতের নায়িকা’ শর্মিলা ঠাকুর তাঁর দাদি। সারাকে যখন মাদকের সঙ্গে সংশ্লিষ্টতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এনবিসি জেরা করে, সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন শর্মিলা ঠাকুর। অন্যদিকে বাবা সাইফ আলী খান এ ঘটনায় ছিলেন যারপরনাই বিরক্ত
১০ / ১২
মা–বাবার বিচ্ছেদ নিয়ে সারার একটি উক্তি রীতিমতো বিখ্যাত। সেটি হলো, ‘মা–বাবার বিচ্ছেদে আমি খুশি। কেননা একটা অসুখী পরিবারের চেয়ে দুটি সুখী পরিবার ভালো। আমার মা–বাবার জন্যও ভালো। সন্তানদের জন্যও ভালো। অবশ্যই যদি একটা সুখী পরিবার হতো, সেটাই সবচেয়ে ভালো হতো', ভোগের ফটোশুটে সারা
১১ / ১২
ভাই ইব্রাহীমের সঙ্গে বেশ বন্ধুত্ব সারার
১২ / ১২
সারার মোট সম্পদের পরিমাণ মাত্র ৩০ কোটি রুপি বা ৩৪ কোটি টাকা। যদিও পৈতৃকসূত্রে তিনি অঢেল সম্পদের মালিক। বছরে তিনি ৭ থেকে ৮ কোটি টাকা আয় করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে ছবিপ্রতি সারার আয় বাড়ছে, হ্যালের প্রচ্ছদে সারা