মায়ের আসনে মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়েশা খানম চৌধুরী
আয়েশা খানম চৌধুরী

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে (৭, ৮ ও ৯ ওয়ার্ড) সদস্য নির্বাচিত হয়েছেন আয়েশা খানম চৌধুরী। গত ২৪ জুলাই এই ওয়ার্ডের সদস্য নূর নাহার চৌধুরীর মৃত্যু হলে আসনটি শূন্য হয়। আয়েশা খানম নুর নাহার চৌধুরীর মেয়ে।
জেলা নির্বাচন কর্মকর্তা মিজবাহ উদ্দিন জানান, ১৮ আগস্ট শূন্য ওয়ার্ডে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ২১ সেপ্টেম্বর নির্বাচনের দিন ধার্য ছিল। ২৬ আগস্ট যাচাই-বাছাই করে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। কিন্তু ৩০ আগস্ট ইউনিয়নের পূর্ব বোমাংখিল গ্রামের আলেয়া আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করলে আয়েশা খানম চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়।
উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সরকারিভাবে গেজেট প্রকাশ হলেই ইউপি সদস্য হিসেবে আয়েশা খানম চৌধুরী শপথ নিতে পারবেন।