মায়ের কথা বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি একজন মায়ের কথা বলছি
গর্ভাশয় নিঃসৃত হয়ে প্রথম যার কোলে উঠেছিলাম।
যার বাতাসে আমি আমার প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম।

আমি একজন মায়ের কথা বলছি
যার আলোয় মানবশিশুরূপে উদ্ভাসিত হয়েছিলাম,
অবাক হয়ে দেখতে শিখেছিলাম তোমাদের।

আমি একজন মায়ের কথা বলছি
যার কোমল বুকের ওপর খুব সাবধানে হাঁটছিলাম।
আমি একজন মায়ের কথা বলছি
যার শব্দে আমি আমার প্রথম ধ্বনিটি উচ্চারণ করেছিলাম।

যার রূপে আমি নিজেকে উন্মোচিত করেছিলাম।
আমি আমার সেই মায়ের কথা বলছি
আমি বাংলাদেশের কথা বলছি
যার হাত ধরে এতদূর হেঁটে,
আমি তাকে ভালোবাসতে শিখেছি।