মায়ের খাদ্যাভ্যাস নিয়ে ভুল ধারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের নানা কিছু খেতে বিধিনিষেধ আরোপ করা হয়। এটা খেলে শিশুর পেট খারাপ হবে, ওটা খেলে শিশুর অ্যালার্জি হবে—এমন কথা প্রায়ই বলতে শোনা যায়। আসলে এগুলো কতটুকু সত্য?
অস্ট্রেলিয়ার মারডক চিলড্রেন রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা বলছেন, স্তন্যপানরত মা এটা-ওটা খেলে বাচ্চার অ্যালার্জি হতে পারে, এমন ধারণা মোটেই ঠিক নয়। যেমন ডিম। অনেকে বলেন মা ডিম খেলে বাচ্চার অ্যালার্জি হবে। এটা ঠিক তো নয়ই, বরং এতে করে মায়ের আমিষের চাহিদা যথাযথ পূরণ ব্যাহত হয়। তবে যে মায়ের নিজের বিভিন্ন খাদ্যবস্তুতে অ্যালার্জি আছে তা তিনি এড়িয়েই চলবেন। আর পরিবারে কারও অ্যালার্জির ইতিহাস থাকলে শিশুরও পরবর্তী সময়ে অ্যালার্জি হতে পারে, এটা মেনে নিতেই হবে। তাই মায়ের খাদ্যাভ্যাস থেকে এটা হয়েছে তা বলা ঠিক নয়।
সূত্র: এবিসি হেলথ|