মায়ের পছন্দ সুতির শাড়ি মেয়ের ভালো লাগে জিনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি ও সাংসদ রুবী রহমান এবং তাঁর মেয়ে মৌটুসী ইসলাম। মৌটুসী কাজ করেন বিশ্বব্যাংকের স্থানীয় সরকার, নগর উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ের গবেষক হিসেবে। জানা যাক এ দুই প্রজন্মের পছন্দ-অপছন্দ।প্রিয় খাবার কোনটি?রুবী রহমান: এককথায় মিষ্টিজাতীয় যেকোনো ধরনের খাবার ভালো লাগে।মৌটুসী: বাঙালি খাবারের মধ্যে ভালো লাগে ডাল, ভাত, লালশাক। এ ছাড়া পছন্দের তালিকায় আছে পনির দিয়ে রাভিয়োলি খাওয়া।অবসরে ভালো লাগে...রুবী রহমান: আগে ছবির প্রদর্শনী, বইয়ের দোকান ঘুরে বেড়াতে খুব ভালো লাগত। কিন্তু এখন সাধারণত বই পড়ি। গান শুনতেও বেশ ভালো লাগে।মৌটুসী: ঘুম, আড্ডা, বই পড়া ও পাহাড়ে হাইকিং করা।যে ধরনের পোশাক পছন্দরুবী রহমান: পোশাক সম্পর্কে সব সময়ই উদাসীন ছিলাম। সুতির শাড়িতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে আমি দামি পোশাক পরা পছন্দ করি না।মৌটুসী: শাড়ি ও আরামদায়ক জিনসের প্যান্ট।বন্ধু বলতে যা বুঝিরুবী রহমান: বন্ধু একটি চমৎকার আশ্রয় ও শুশ্রূষা। আমার অনেক বন্ধু আছে।মৌটুসী: বন্ধু বলতে বুঝি সহযাত্রী, একই চেতনা ও রাজনীতিতে বিশ্বাস করা।যে ধরনের শখ আছেরুবী রহমান: আশপাশে অনেক খোলা জায়গা না থাকার কারণে টবে গাছ লাগানো হয় বেশি। টবে গাছ লাগিয়ে আমি অনেক আনন্দ পাই। এ ছাড়া বইয়ের অনেক শখ আছে।মৌটুসী: সে রকম শখ নেই। তবে ভালো লাগে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে ও জবাবদিহির পক্ষে কাজ করতে। এ ছাড়া গান শোনা, তরুণদের সঙ্গে আলোচনা, গবেষণা ও চিন্তা করতেও ভালো লাগে।সংবাদপত্রের যে অংশটি আগে পড়া হয়রুবী রহমান: শিরোনাম, সম্পাদকীয় ও বিশেষ খবরগুলো আগে পড়া হয়। যেদিন সাহিত্যবিষয়ক পাতা বের হয়, সেদিন সেটিও মনোযোগ দিয়ে পড়ি।মৌটুসী: প্রথম পাতা, রাজনৈতিক খবরগুলো আগে পড়া হয়।বেড়াতে ভালো লাগেরুবী রহমান: শহরের তৈরি ইট-কাঠের বাইরে গেলেই মন ভালো হয়ে যায়।মৌটুসী: নদী ও পাহাড়ে ঘুরতে খুব ভালো লাগে।কোন ধরনের গ্যাজেট পছন্দরুবী রহমান: প্রয়োজনের কারণে মুঠোফোন ব্যবহার করতে হয়। এ ছাড়া এখন খুব একটা প্রযুক্তি ব্যবহার করা হয় না।মৌটুসী: আমি খুব একটা গ্যাজেট-বান্ধব নই। রয়া মুনতাসীর