মায়ের প্রিয় পথের পাঁচালি মেয়ের লাইফ অব পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা লালা রুখ সেলিমের সঙ্গে মেয়ে গুলফাম তাসনিম
মা লালা রুখ সেলিমের সঙ্গে মেয়ে গুলফাম তাসনিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান লালা রুখ সেলিম। তাঁর মেয়ে গুলফাম তাসনিম পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষে। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের গান পছন্দ বেশি?
লালা রুখ সেলিম: পাশ্চাত্যের ধ্রুপদি গান বেশি শুনি।
মেয়ে: আধুনিক আর ধ্রুপদি।
২. কোন ধরনের পোশাক ভালো লাগে?
লালা রুখ সেলিম: শাড়ি বেশি ভালো লাগে।
মেয়ে: সালোয়ার-কামিজ ও শাড়ি।
৩. ভ্রমণে বারবার যেতে চান যেখানে...
লালা রুখ সেলিম: পাহাড় অনেক টানে আমাকে।
মেয়ে: সমুদ্রের কাছে যেতে ভালো লাগে।

৪. আপনার প্রিয় সিনেমা কোনটি?
লালা রুখ সেলিম: পথের পাঁচালি।
মেয়ে: লাইফ অব পাই।
৫. কোন ঋতু ভালোবাসেন?
লালা রুখ সেলিম: বসন্ত আমার কাছে সেরা ঋতু।
মেয়ে: গ্রীষ্মকালই আমার কাছে সেরা।
৬. কোন বই বারবার পড়তে ইচ্ছা হয়?
লালা রুখ: সিমন দ্য বুভোয়ার দ্য সেকেন্ড সেক্স।
মেয়ে: হ্যারি পটার সিরিজ অনেক বার করে পড়েছি।
৭. অপছন্দ করেন কোন কাজ?
লালা রুখ সেলিম: মিথ্যা বলা।
মেয়ে: অনেক মানুষের ভিড় আমার ভালো লাগে না।
৮. ঈদে কী করতে ভালোবাসেন?
লালা রুখ সেলিম: ঈদের আগের রাতে সেমাই রান্না করতে আমার ভালো লাগে।
মেয়ে: ঈদের দিন ঘোরাঘুরি করতে ভালো লাগে।
সাক্ষাৎকার: অধুনা প্রতিবেদক