
আলোকচিত্রী মুনিরা মোরশেদ। তাঁর মেয়ে রাইদাহ মোরশেদ। ঢাকার ডিপিএস এসটিএস স্কুলে গ্রেড টেনে পড়ছে। আজ দুই প্রজন্মে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা জানা যাক।
১. কোন ধরনের খাবার ভালো লাগে?
মুনিরা মোরশেদ: বেগুন ভাজি, কই মাছ, খিচুড়ি ও মাংস।
মেয়ে: চকলেট, বার্গার।
২. অবসরে কী করেন?
মুনিরা মোরশেদ: প্রচুর বই পড়ি।
মেয়ে: গান শুনি।
৩. কার গান ভালো লাগে?
মুনিরা মোরশেদ: অদিতি মহসীন, ইমতিয়াজ আহমেদসহ অনেকের।
মেয়ে: কোল্ডপ্লে ব্যান্ডের গান
৪. প্রিয় বই
মুনিরা মোরশেদ: অনেক বই পড়া হয়, একটার নাম বলা কঠিন।
মেয়ে: হার্পার লির টু কিল এ মোকিং বার্ড।
৫. কোথায় বেড়াতে ভালো লাগে?
মুনিরা মোরশেদ: পাহাড় আছে এমন কোথাও।
মেয়ে: রাতের সমুদ্রসৈকতে হাঁটতে ভালো লাগে।
৬. প্রিয় পরিচালক
মুনিরা মোরশেদ: সত্যজিৎ রায়
মেয়ে: আমার বাবা মোরশেদুল ইসলাম
৭. কোন ধরনের সিনেমা ভালো লাগে?
মুনিরা মোরশেদ: মানবিক সম্পর্ক নিয়ে তৈরি যেকোনো সিনেমা।
মেয়ে: অ্যানিমেশন ও রোমাঞ্চকর সিনেমা।
সাক্ষাৎকার: সামিউল আজিজ