মারণাস্ত্রের নাম এজেন্ট অরেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামের দানাং বিমানবন্দর। বিমান বাহিনীর মাধ্যমে স্প্রে করার জন্য এখানেই নামানো হতো হাজার হাজার গ্যালন এজেন্ট অরেঞ্জ। চার দশক পর অবশেষে এখানকার মাটি এজেন্ট অরেঞ্জের দূষণমুক্ত হলেও স্পষ্টভাবেই সেই দাগ রয়ে গেছে। আলোকচিত্রী: দামির সাগোলজ/রয়টার্স

ভিয়েতনাম যুদ্ধ অবসানের ৪০ বছর পূর্তি হলো ৩০ এপ্রিল, ২০১৫। এই চার দশকে স্নায়ুযুদ্ধও বন্ধ হয়েছে। পাল্টে গেছে ভিয়েতনাম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা দুনিয়ারই অনেক কিছু পাল্টে গেছে। কিন্তু পাল্টায়নি ভিয়েতনামে এজেন্ট অরেঞ্জের শিকার মানুষগুলোর দুর্বিষহ জীবন বাস্তবতা। প্রায় ১০ বছর ধরে ভিয়েতনামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মার্কিন সামরিক বাহিনী ভয়াবহ রাসায়নিক এজেন্ট অরেঞ্জ ছড়িয়ে দেয়। এজেন্ট অরেঞ্জের তেজস্ক্রিয়তায় সৃষ্টি হয় দুনিয়ার ইতিহাসে মানবসৃষ্ট স্বাস্থ্য বিপর্যয়ের সবচেয়ে জঘন্যতম অধ্যায়গুলোর একটি।

ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক এজেন্ট অরেঞ্জের শিকার। আলোকচিত্রী: দামির সাগোলজ/রয়টার্স
ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক এজেন্ট অরেঞ্জের শিকার। আলোকচিত্রী: দামির সাগোলজ/রয়টার্স

১৯৬১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট গেরিলাদের পরাস্ত করতে বিমান থেকে বিপুল পরিমাণ এজেন্ট অরেঞ্জ স্প্রে করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ‘অপারেশন র‌্যাঞ্চ হ্যান্ড’ নামের ওই অভিযানে ভিয়েতনামের ৪৫ লাখ একর জমিতে এই বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে দেওয়া হয়। গেরিলাদের লুকিয়ে থাকার আশ্রয় বনাঞ্চলসহ কৃষিজমি, নদী, খাল, রাস্তাঘাট ও সামরিক ঘাঁটিগুলোতে স্প্রে করা হয় এজেন্ট অরেঞ্জ। যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে এক দশকেরও বেশি সময় ধরে ভিয়েতনামে প্রায় ১ কোটি ৯০ লাখ গ্যালন এজেন্ট অরেঞ্জ স্প্রে করে দেশটির সেনারা।

ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক এজেন্ট অরেঞ্জের শিকার। আলোকচিত্রী: দামির সাগোলজ/রয়টার্স
ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক এজেন্ট অরেঞ্জের শিকার। আলোকচিত্রী: দামির সাগোলজ/রয়টার্স

মারাত্মক বিষাক্ত রাসায়নিক ডায়োক্সিন-যৌগের একটি বিশেষ মিশেল এই এজেন্ট অরেঞ্জ। চল্লিশ ও পঞ্চাশের দশকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যৌথভাবে ‘হার্বিসাইডাল ওয়ারফেয়ার’-কে এগিয়ে নিয়ে যেতে এই রাসায়নিক উৎপাদনের গবেষণা করে। এই রাসায়নিক ছিটিয়ে দিলে গাছপালা মরে যায়, গাছের পাতা ঝরে যায়, কৃষিজমি ফসলশূন্য হয়ে পড়ে। এমনকি যেখানে এটা ছড়ানো হয় সেখানকার মাটিও এতটাই দূষিত হয়ে পড়ে যে সেখানকার জমি উর্বরা শক্তি নষ্ট হয়ে যায়।

ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক এজেন্ট অরেঞ্জের শিকার। আলোকচিত্রী: দামির সাগোলজ/রয়টার্স
ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক এজেন্ট অরেঞ্জের শিকার। আলোকচিত্রী: দামির সাগোলজ/রয়টার্স

ব্রিটিশরা পঞ্চাশের দশকে মালয় বিদ্রোহ দমনে ওই অঞ্চলে ডায়োক্সিন-যৌগের এই বিষাক্ত রাসায়নিক ব্যবহার করেছিল। ভিয়েতনাম যুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য মেশানো করপোরেশন ও ডাউ কেমিক্যালস ‘এজেন্ট অরেঞ্জ’ নামে পরিচিত এই হার্বিসাইড প্রস্তুত করে। প্রচলিত ধারণা অনুযায়ী যে ধাতব ড্রামে করে এই রাসায়নিক বহন করা হতো, তাতে কমলা রঙের স্ট্রাইপের কারণেই এর নাম হয়ে যায় এজেন্ট অরেঞ্জ।
ভিয়েতনাম যুদ্ধ ফেরত যুক্তরাষ্ট্রের সেনারা ক্ষতিকর এই রাসায়নিকের কারণে নানা স্বাস্থ্য সমস্যায় পড়তে শুরু করলে এজেন্ট অরেঞ্জ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এই রাসায়নিকের প্রভাবে মারাত্মক শারীরিক ও মানসিক বৈকল্য সৃষ্টি হতে পারে। শ্বাস-প্রশ্বাসের সমস্যা থেকে ক্যানসারে আক্রান্ত হতে পারে এর শিকাররা। এতে আক্রান্তদের সন্তানরা এমনকি জন্মগত বৈকল্য নিয়ে ভূমিষ্ঠ হতে পারে।

ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক এজেন্ট অরেঞ্জের শিকার। আলোকচিত্রী: দামির সাগোলজ/রয়টার্স
ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক এজেন্ট অরেঞ্জের শিকার। আলোকচিত্রী: দামির সাগোলজ/রয়টার্স

ভিয়েতনাম অ্যাসোসিয়েশন অব ভিকটিমস অব এজেন্ট অরেঞ্জ (ভিএভিএ) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, দেশটির প্রায় ৪৮ লাখ মানুষ এজেন্ট অরেঞ্জের শিকার হয়েছেন। এদের মধ্যে ৩০ লাখ মানুষ এজেন্ট অরেঞ্জের কারণে ক্যানসারসহ নানা মারাত্মক স্বাস্থ্য সংকটে পড়েছেন। এ ছাড়া বিভিন্ন সময়ে ভিয়েতনামের হিসাব অনুযায়ী অন্ততপক্ষে ৪ লাখ মানুষ এজেন্ট অরেঞ্জের শিকারে পরিণত হয়ে মারা গেছেন বা বিকলাঙ্গ হয়েছেন। আর পরবর্তী সময়ে ভিয়েতনামে এজেন্ট অরেঞ্জের শিকার প্রায় ৫ লাখ শিশু মারাত্মক জন্মগত বৈকল্য নিয়ে ভূমিষ্ঠ হয়েছে।

ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক এজেন্ট অরেঞ্জের শিকার। আলোকচিত্রী: দামির সাগোলজ/রয়টার্স
ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক এজেন্ট অরেঞ্জের শিকার। আলোকচিত্রী: দামির সাগোলজ/রয়টার্স

রয়টার্সের ফটোসাংবাদিক দামির সাগোলজ সম্প্রতি ভিয়েতনামে ঘুরে ঘুরে এজেন্ট অরেঞ্জের শিকারদের এই ছবি তুলেছেন। যুদ্ধ অবসানের চার দশক পর এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে তিনি লিখেছেন,‘১৯৭১ সালে যুক্তরাষ্ট্র এজেন্ট অরেঞ্জ স্প্রে করা বন্ধ করে দেয় এবং ১৯৭৫ সালে যুদ্ধ শেষ হয়। বিশ বছর পর গ্রাম ও শহরের কিছু লোক এ বিষয়ে জানত না। চল্লিশ বছর পর শিশু এবং তাদের অভিভাবকেরা এখনো মারাত্মক দুর্দশায় ভুগছেন এবং সেসব গল্পের বেশির ভাগই বলা হয়নি। এজেন্ট অরেঞ্জ অনেক ছোট ছোট ট্র্যাজেডির সমন্বয়ে একটা বিশাল ট্র্যাজেডি, সম্পূর্ণ মানুষের তৈরি।’

ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক এজেন্ট অরেঞ্জের শিকার নিহতদের সমাধিতে। আলোকচিত্রী: দামির সাগোলজ/রয়টার্স
ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক এজেন্ট অরেঞ্জের শিকার নিহতদের সমাধিতে। আলোকচিত্রী: দামির সাগোলজ/রয়টার্স

বসনিয়ান বংশোদ্ভূত এই আলোকচিত্রী আরও লেখেন,‘অনেকের ভ্রুকুটি সত্ত্বেও আমার ছবি দিয়ে এই গল্পটা আবারও বলা ছাড়া আমার হয়তো আর তেমন কিছুই করার নেই। আমার তোলা ছবিগুলো আগের বা পরের বিষয়ে নয়, ওগুলো সবই এখনকার। আমরা কত বাজেভাবেই না ইতিহাস আর অতীতের ঘটনার কথা পাঠ করি। আমার ভয় হয়, আমাদের ভবিষ্যৎটাও হয়তো এমনই হবে।’