প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল’ (বিএমএসসি) রাঙামাটি জেলার প্রথম সম্মেলন গত ২৩ ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের রাঙামাটি জেলার আহ্বায়ক সাথোয়াই অং মারমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুই ছাইন মারমা। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য অংসুই প্রু মারমা। বক্তব্য দেন কাপ্তাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা, অ্যাডভোকেট হলাথোয়াই অং মারমা প্রমুখ। দিনব্যাপী সম্মেলন শেষে উনুচিং মারমাকে সভাপতি, চা থোয়াই অং মারমাকে সাধারণ সম্পাদক এবং সাচি অং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে রাঙামাটি জেলার নতুন কমিটি গঠন করা হয়।