মার্কাটা খুঁজে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতাসে ছড়িয়ে আছে ময়লার গন্ধ
ফুটপাত বেদখলে হাঁটাচলা বন্ধ।
চাক্তাই খাল বুঝি আমাদের দুঃখ
রাস্তায় নামতেই মেজাজটা রুক্ষ।
যদি পড়ে দুএকটা বৃষ্টির ফেঁাটারে
অথৈ সাগরে যেন সাঁতরায় ভোটারে।
ঈষাণেতে কালো মেঘ, তাণ্ডব বুঝি শুরু
সন্ত্রাস চাঁদাবাজে বুক কাঁপে দুরু দুরু।
ভোট এলে শত শত মুলা ঝোলে সামনে
জিতে গেলে নেতারা কি আমাদের নাম নে?
দুঃখের বারো মাসে ভেবে মরি চিন্তায়
এসবের জবাবের এসে গেল দিন তাই।
প্রার্থীর ইতিহাস দেখে–শুনে বুঝে নিন
যাচাই–বাছাই করে মার্কাটা খুঁজে নিন।