মার্কিন নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন যদি বাংলাদেশি ফর্মুলায় কথা বলতেন, তাহলে কেমন শোনাত? ভাবার চেষ্টা করেছে রস+আলো। লেখা: শাহাদাত হোসেন
হিলারি ক্লিনটনের প্রতিক্রিয়া
প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন, মিডিয়ার জরিপে আমরা এগিয়ে ছিলাম। কী যেন নাম? হ্যাঁ, ট্রাম্প। জরিপে এই ট্রাম্প ছিল অনেক পিছিয়ে। কিন্তু সেই ব্যক্তিই কীভাবে এত বিপুল ব্যবধানে জয়ী হয়, আপনারা ভেবে দেখুন। এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সূক্ষ্ম কারচুপি, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ট্রাম্পকে জিতিয়েছে এই কমিশন। এই ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। পরবর্তী নির্বাচন না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ঈদের পর জানিয়ে দেওয়া হবে কোন ঈদের পর আমাদের এই আন্দোলন শুরু করব।
ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া
এখনো সময় আছে, জনগণের এই রায় মেনে নিন। আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি।
ট্রাম্পের জয়ে যেসব বাজারে ধসের আশঙ্কা
আমেরিকা প্রবাসী পাত্রের বাজার
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে
ছেলে আমেরিকায় থাকে। এই যে ছবি দেখেন।
ছবি দেখা লাগবে না! বিয়ের দিন-তারিখ ঠিক করুন।
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর
ছেলে আমেরিকায় থাকে। এই যে ছবি দেখেন।
ছবি দেখা লাগবে না। আপনি এখন যেতে পারেন!
জিআরই কোচিং সেন্টার
অজানা সূত্র থেকে জানা গেছে, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বিভিন্ন জিআরই কোচিং সেন্টারে শিক্ষার্থীর উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমেছে। ব্যবসায় লালবাতি জ্বলার অবস্থা। এই পরিস্থিতিতে ঢাকার একটি জিআরই কোচিং সেন্টারের এক মালিকের মুখোমুখি হয়েছিল রস+আলো।
এই পরিস্থিতিতে কোচিং সেন্টার নিয়ে আপনার পরিকল্পনা কী?
বুঝিয়ে বলুন।
সবকিছু আগের মতোই থাকবে। শুধু একটা শব্দের পরিবর্তন হবে।
প্রতিষ্ঠানটির নাম হবে বিসিএস কোচিং সেন্টার।