মার্কেন্টাইল ব্যাংকের সামাজিক দায়বদ্ধতাও রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান সাংসদ আব্দুল জলিল বলেছেন, শুধু তেলে মাথায় তেল দেওয়ার জন্য নয়, সমাজের মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য সহযোগিতা করতেই মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছে। মুনাফা ছাড়া মার্কেন্টাইল ব্যাংকের রয়েছে সামাজিক দায়বদ্ধতাও। এই দায়বদ্ধতা থেকে মার্কেন্টাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ রোগীদের চিকিৎসা-সহায়তা, শিক্ষাবৃৃত্তি, বিভিন্ন হাসপাতালকে আর্থিক সাহায্য ও অনুদান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। গত সোমবার দুপুরে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি সামাজিককেন্দ্রে ফেনীতে অবস্থিত ব্যাংকের তিনটি শাখার (ফেনী, রাজনগর ও দাগনভূঞা) গ্রাহক ও সুধী সমাবেশে আব্দুল জলিল এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক হুমায়ুন কবির খোন্দকার। বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী, ব্যবসায়ী আলাউদ্দিন, আবদুর রকিব কাজমী, ফারুক হারুন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলপ্রধান নন্দ গোপাল ভট্টাচার্য।